ব্যবসার পরিবেশ উন্নয়নে বিনিয়োগের আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের ব্যবসার পরিবেশ উন্নয়ন এবং এখানে সরাসরি বিনিয়োগের জন্য জাপানি উন্নয়ন সংস্থা জাইকার প্রতি আহ্বান জানিয়েছে রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। গতকাল বুধবার দুপুরে চেম্বার অব কমার্স মিলনায়তনে এক মতবিনিময় সভায় এ আহ্বান জানানো হয়।
রংপুর চেম্বার অব কমার্সের সহসভাপতি মোজতোবা হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জাপানি প্রতিষ্ঠান কোকোরো লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইউকারি সুজুকি, অ্যাসিসট্যান্ট ম্যানেজার কেনিচি ইনাবা, রংপুর চেম্বারের শাহ্ মোহাম্মদ সেলিম প্রমুখ। চেম্বারের সহসভাপতি গোলাম জাকারিয়া সভা পরিচালনা করেন।