প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাদার্ন বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের বিবিএ শিক্ষার্থীদের নবীনবরণ ও বিদায় অনুষ্ঠান সম্প্রতি বিশ্ববিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন আ ন ম আবদুল মোক্তাদীরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উদ্যোক্তা সরওয়ার জাহান। উপস্থিত ছিলেন সহ–উপাচার্য মো. শরীফুজ্জামান, অধ্যাপক এ জে এম নুরুদ্দীন চৌধুরী, সালেহ জহুর, ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান ইসরাত জাহান প্রমুখ।
অতিথিরা বলেন, জাতিকে আলোকিত করে শিক্ষা। দেশকে এগিয়ে নিতে শিক্ষার বিকল্প নেই। জীবনের লক্ষ্যে পৌঁছাতে হলে কঠোর অধ্যবসায়ের অভ্যাস গড়ে তুলতে হবে।
নবীন শিক্ষার্থীদের উদ্দেশে প্রশাসনিক কার্যক্রমের ওপর পরামর্শমূলক আলোচনা করেন ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক কাজী নাজমুল হুদা। বিজ্ঞপ্তি।