ব্যবসায় প্রশাসনের শিক্ষার্থীদের জন্য এইচআর হাল্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যবসায় প্রশাসনের শিক্ষার্থীদের দক্ষ কর্মী হিসেবে গড়ে তুলতে বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এইচআর ফোরাম এবং ক্যারিয়ার কাউন্সেলিং সেন্টারের যৌথ প্রযোজনায় শনিবার সকাল নয়টায় ‘এইচআর হাল্ক’ শিরোনামে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি ‘কম্পিটেন্সি কম্পিটিশন’ শুরু হতে যাচ্ছে। গত বছর ২৬টি বিশ্ববিদ্যালয় থেকে ৫৪টি দল এ প্রতিযোগিতায় অংশ নেয়। প্রথম যাত্রায় সফলতা অর্জনের পর এ বছর আবার ব্যাপকভাবে অনুষ্ঠিত হতে যাচ্ছে এ প্রতিযোগিতা।

প্রতিযোগিতার প্যানেল ডিসকাশনে থাকছেন সোলায়মান সুখন, নাভীদ মাহবুব, আফতাব মাহমুদ খুরশিদ, অজেয় রহিতাস্ব আল-কাজী, ফাইজা আনসারীসহ আরও অনেকে। প্রতিযোগিতার আয়োজনে স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে থাকছে অনলাইন ক্যারিয়ার পোর্টাল চাকরি ডটকম এবং প্রথম আলোর শুক্রবারের ক্রোড়পত্র চাকরিবাকরি।