ব্যবসায় শিক্ষার সবাই পাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের ভৈরবে হাজি জিল্লুর রহমান উচ্চবিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা শাখা থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া সবাই পাস করেছে। এর আগে ওই শাখার সব শিক্ষার্থীকে শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ে ফেল দেখিয়ে ফল প্রকাশ করা হয়।
বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী সূত্র জানান, শিক্ষার্থীরা হাজি জিল্লুর রহমান উচ্চবিদ্যালয়ের নামে পরীক্ষা দিলেও বর্তমানে বিদ্যালয়টি জেড রহমান প্রিমিয়ার ব্যাংক স্কুল অ্যান্ড কলেজ নামে পরিচালিত হচ্ছে।
এবারের এসএসসি পরীক্ষায় মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখা থেকে ২৬ জন অংশ নেয়। এর মধ্যে ব্যবসায় শিক্ষা থেকে অংশ নেওয়া ১৭ জনের কাউকে পাস দেখানো হয়নি। তাঁদের প্রত্যেককে শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ে ফেল দেখানো হয়। পরে শিক্ষার্থীরা খাতা পুনর্মূল্যায়নের জন্য আবেদন করে। ওই পুনমূর্ল্যায়ন শেষে বোর্ড ২০ জুন ১৭ জনের সবাইকে পাস দেখিয়ে পুনরায় ফল প্রকাশ করা হয়।