ব্যবসায়িক অংশীদারদের নিয়ে স্ক্যান সিমেন্টের মিলনমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি হাইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশ লিমিটেড প্রতিষ্ঠানের অন্যতম ব্র্যান্ড স্ক্যান সিমেন্টের পরিবেশক ও খুচরা ব্যবসায়ীদের নিয়ে রাজধানীর একটি হোটেলে মিলনমেলার আয়োজন করে। এতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে পাঁচ শতাধিক ব্যবসায়িক প্রতিনিধি অংশ নেন।অনুষ্ঠানে হাইডেলবার্গ সিমেন্টের বিপণন ও বিক্রয় বিভাগের পরিচালক সৈয়দ আবু আবেদ সাহের প্রতিষ্ঠানের বর্তমান ও ভবিষ্যৎ ব্যবসার বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য দেন। প্রাণবন্ত র‌্যাফল ড্র ও দেশের খ্যাতিমান শিল্পীদের মনোমুগ্ধকর সুরের মূর্ছনায় অনুষ্ঠান উপভোগ্য হয়ে ওঠে।হাইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশ লিমিটেড জার্মানির হাইডেলবার্গ সিমেন্ট গ্রুপের একটি অঙ্গ প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির আন্তর্জাতিক মানের আরেক ব্র্যান্ড হলো রুবি সিমেন্ট। বিজ্ঞপ্তি।