ব্যবসায়ী অপহূত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার করাতকল ব্যবসায়ী ইমাম উদ্দিন গাজীকে (৫৫) গতকাল বৃহস্পতিবার সকালে অপহরণ করা হয়েছে।
অপহূত ব্যবসায়ীর ছেলে সিরাজুল ইসলাম গাজী সাংবাদিকদের জানান, সকাল সাড়ে ১০টার দিকে তাঁরা বাবা সিএনজিচালিত অটোরিকশায় করে উপজেলার হাটাব বাজার থেকে মুড়াপাড়া বাজারে যাচ্ছিলেন। পথে দুর্বৃত্তরা তাঁর বাবাকে অপহরণ করে নিয়ে যায়। পরে দুপুর ১২টার দিকে অপহরণকারীরা মুঠোফোনে মুক্তিপণ হিসেবে দুই লাখ টাকা দাবি করে।