ব্যবসায়ী আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুর সদর উপজেলার কানাইপুর বাজারের চাল ব্যবসায়ী রাধাগোবিন্দ পোদ্দার (৪৭) সন্ত্রাসীদের হামলায় আহত হয়েছেন। তিনি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। গতকাল শনিবার দুপুরে বাজারের রঞ্জিত প্লাজার নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে তিনি হামলার শিকার হন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে প্রবল বৃষ্টির মধ্যে ছয়-সাত সন্ত্রাসী ওই দোকানে গিয়ে রাধাগোবিন্দ কে, সেটি জানতে চায়। এ সময় রাধাগোবিন্দ তাঁর পরিচয় দিলে সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। ফরিদপুর অফিস।