ব্যবসায়ী গুলিবিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সদর উপজেলার নাওজোর এলাকায় গতকাল বুধবার দুর্বৃত্তদের গুলিতে একজন ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন। গুলিবিদ্ধ ব্যবসায়ী সুজন (২৭) কালিয়াকৈর উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের কুয়ারচালা এলাকার মোজামেঞ্চল হকের ছেলে। তাঁকে ঢাকার উত্তরার ক্রিসেন্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে। কালিয়াকৈর মধ্যপাড়া ইউনিয়নের সাবেক সদস্য আকবর আলী জানান, চান্দনা চৌরাস্তা এলাকা থেকে ঈদের কেনাকাটা শেষে গ্রামের বাড়ি ফেরার পথে একটি মোটরসাইকেলে দুই যুবক এসে সুজনের মোটরসাইকেলের গতিরোধ করেন।