ব্যবসায়ী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের মঠবাড়িয়া পৌর শহর থেকে গত রোববার রাতে মো. শামিম (৩০) নামের এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শামিম উপজেলার পাতাকাটা গ্রামের আবদুল কাদেরের ছেলে। মঠবাড়িয়া থানার উপপরিদর্শক ফারুক হোসেনের ভাষ্যমতে, শামিম ইয়াবা বড়ি ব্যবসায়ী।
তাঁর বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রয়েছে। ওই মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।  মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি