ব্যবসায়ী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানা-পুলিশ গতকাল রোববার উপজেলার দৌলতদিয়া ঘাট এলাকা থেকে ১০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার উত্তর দৌলতদিয়া শামসু মাস্টারপাড়ার গিয়াস উদ্দিন শেখ (৩০) ও বদর মৃধার পাড়ার হাবিব মৃধা (২৮)। গোয়ালন্দ ঘাট থানার ওসি মির্জা আবুল কালাম আজাদ বলেন, বেলা সাড়ে ১১টার দিকে দৌলতদিয়া শামসু মাস্টারপাড়া এলাকায় অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। তাঁদের বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আইনে একটি মামলা দায়ের হয়েছে।
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি