প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় গত বৃহস্পতিবার রাত থেকে লিটন মিয়া (৪৫) নামের এক ব্যবসায়ী নিখোঁজ রয়েছেন। লিটন উপজেলার বড়াম গ্রামের আবতাব উদ্দিনের ছেলে। এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার রাতে ভাড়ায় চালিত মোটরসাইকেলে করে ছেছড়াখালী বাজারের ব্যবসাপ্রতিষ্ঠান থেকে মোহনগঞ্জ পৌর এলাকার কলেজ রোডের নিজ বাসায় ফিরছিলেন লিটন। ওই মোটরসাইকেল থেকে মোহনগঞ্জ স্টেশন রোডে নেমে যান তিনি। এরপর তিনি আর বাসায় ফেরেননি। মোহনগঞ্জ থানার এসআই আরিফুল ইসলাম বলেন, এ ব্যাপারে লিটনের ভাই টিপু সুলতান সাধারণ ডায়েরি করেছেন। নেত্রকোনা প্রতিনিধি