ব্যবসায়ী নিখোঁজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের ফেঞ্চুগঞ্জে মানিক মিয়া (৫৫) নামের এক ধান ব্যবসায়ী এক সপ্তাহ ধরে নিখোঁজ রয়েছেন। তাঁর বাড়ি উপজেলার পাঠানটিলা গ্রামে। নিখোঁজ ব্যক্তির পরিবারের লোকজন জানান, ১৬ জুলাই সকালে মানিক মিয়া ধান কেনার জন্য নগদ ৫৫ হাজার টাকা নিয়ে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার শান্তির বাজারের উদ্দেশে বাড়ি থেকে বের হন। গতকাল রোববার সন্ধ্যা পর্যন্ত তাঁর কোনো সন্ধান মেলেনি।