ব্যবসায়ী নিখোঁজ ছয় দিন থেকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গণপূর্ত অধিদপ্তরের জরিপকারক এবং ব্যবসায়ী মোহাম্মদ ওয়াজিউল্লাহ ছয় দিন ধরে নিখোঁজ। পরিবারের আশঙ্কা, সংঘবদ্ধ কোনো চক্র তাঁকে অপহরণ করেছে। ওয়াজিউল্লাহর ছেলে ওহিদুর রহমান জানিয়েছেন, ১৪ জুলাই বিকেল পৌনে পাঁচটায় একটি ফোন পেয়ে তিনি ৯৪ আগামসি লেন, বংশালের বাসা থেকে বের হয়ে যান। এরপর আর ফিরে আসেননি। পারিবারিক সূত্র জানায়, ওয়াজিউল্লাহ ১৯৯০ সালে ওয়াক্ফ প্রশাসন থেকে জমি ইজারা নিয়ে সেখানে ঢাকা সুপার মার্কেট নির্মাণ করেন। কিন্তু ২০০৭ সালে মার্কেটটি দখল হয়ে গেলে তা পুনরুদ্ধারে তিনি আইনের আশ্রয় নেন। এ ঘটনার পর ২০০৯ সালে সন্ত্রাসীরা তাঁকে একবার অপহরণের চেষ্টা করে।তাঁর নিখোঁজ হয়ে যাওয়ার পেছনে অবৈধ দখলকারীদের ভূমিকা রয়েছে বলে সন্দেহ করছে পরিবার। এ ঘটনায় শাহবাগ ও বংশাল থানায় দুটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। কেউ খোঁজ পেলে ০১৮১২৫৪৫৭৭৫ নম্বরে যোগাযোগের অনুরোধ জানিয়েছে তাঁর পরিবারের সদস্যরা।