ব্যবসায়ী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধা সদর উপজেলায় ট্রাকের চাপায় তারা মিয়া (৪৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল বুধবার সন্ধ্যায় গাইবান্ধা-লক্ষ্মীপুর-সুন্দরগঞ্জ সড়কে উপজেলার পঁচাত্তর নম্বর রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তারা মিয়া সদর উপজেলার কুপতলা ইউনিয়নের দুর্গাপুর গ্রামের মমতাজ হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তারা মিয়া বাইসাইকেলে করে গাইবান্ধা শহরের দিকে আসছিলেন। তিনি ওই এলাকায় পৌঁছালে একটি ট্রাক তাঁকে পেছন থেকে চাপা দিয়ে পালিয়ে যায়। গুরুতর অবস্থায় গাইবান্ধা সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। ঘটনার সত্যতা নিশ্চিত করে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোপাল চন্দ্র চক্রবর্তী বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে।