ব্যবসায়ী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-রংপুর মহাসড়কের গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা শহরের দক্ষিণ বাসস্ট্যান্ড এলাকায় গতকাল বৃহস্পতিবার ট্রাকের চাপায় বিজয় সরকার (৪৫) নামের এক বই ব্যবসায়ী নিহত হয়েছেন। তাঁর বাড়ি গোবিন্দগঞ্জ উপজেলা শহরের বুজরুক বোয়ালিয়া এলাকায়। গোবিন্দগঞ্জ থানা সূত্র জানায়, গতকাল সকাল নয়টার দিকে বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়ক পারাপারের সময় সুতাবাহী একটি ট্রাক বিজয় সরকারকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।