ব্যবসায়ী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের পার্বতীপুরে ট্যাংকলরি চাপায় পিষ্ট হয়ে আবদুল জলিল (৫৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সকালে যশাই-আমবাড়ী সড়কের কুতুবপুরে এই দুর্ঘটনা ঘটে। আবদুল জলিলের বাড়ি উপজেলার চণ্ডীপুর ইউনিয়নের দক্ষিণ শালন্দার কচুয়াপাড়া গ্রামে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকাল সাড়ে সাতটার দিকে আবদুল জলিল যশাই-আমবাড়ী সড়ক দিয়ে হেঁটে আমবাড়ী বাজার যাচ্ছিলেন। এ সময় আমবাড়ী থেকে যশাইগামী তেলবাহী একটি ট্যাংকলরি তাঁকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান। পার্বতীপুর মডেল থানার এসআই রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।