প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীর গোয়ালন্দে গতকাল বুধবার সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ আলী ফকির (৫০) নামের এক ব্যবসায়ী মারা গেছেন। তিনি গোয়ালন্দ পৌরসভার দেওয়ানপাড়ার হাচেন ফকিরের ছেলে এবং গোয়ালন্দ বাসস্ট্যান্ড এলাকার মুদি ব্যবসায়ী। সকাল সাড়ে ছয়টার দিকে মোহাম্মদ আলীসহ কয়েকজন মিলে ইঞ্জিনচালিত মাহেন্দ্র গাড়িতে করে দৌলতদিয়ার দিকে যাচ্ছিলেন। পথে গোয়ালন্দ ফিড মিলের কাছে পেছন থেকে একটি মাইক্রোবাস ধাক্কা দিলে মাহেন্দ্রটি উল্টে মহাসড়কের পাশের খাদে পড়ে যায়। স্থানীয় লোকজন গুরুতর জখম পাঁচজনকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মোহাম্মদ আলীর মৃত্যু হয়।