ব্যবসায়ী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার সুন্দরগঞ্জে ট্রাকের ধাক্কায় ফরিদুল ইসলাম (৩০) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। গাইবান্ধা-সুন্দরগঞ্জ সড়কে উপজেলার সুবর্ণদহ আনোয়ারের মোড় এলাকায় গতকাল সোমবার এ দুর্ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা গেছে, ফরিদুল গতকাল দুপুরে মোটরসাইকেলে করে বাড়ি থেকে গাইবান্ধা শহরে যাচ্ছিলেন। বেলা দুইটার দিকে সুবর্ণদহ আনোয়ারের মোড় এলাকায় পৌঁছালে একটি ট্রাক সামনে থেকে তাঁর মোটরসাইকেলটিকে চাপা দেয়। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক ফরিদুলকে মৃত ঘোষণা করেন। তিনি সুন্দরগঞ্জ পৌরসভার মীরগঞ্জ এলাকার বানু মিয়ার ছেলে।