ব্যবসায়ী নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া সাইনবোর্ড এলাকায় গত রোববার একটি ট্রাকের ধাক্কায় চাঁদ আলী প্রামাণিক (৪৫) নামের এক ভাঙারি ব্যবসায়ী নিহত হয়েছেন। তিনি জেলার পাংশা উপজেলার চর আফড়া গ্রামের বাসিন্দা। নিহত ব্যক্তির ছেলে মানিক প্রামাণিক বলেন, চাঁদ আলী দীর্ঘদিন ধরে দৌলতদিয়া সাইনবোর্ড এলাকায় থেকে ভাঙারির (পুরোনো লোহালক্কড়) ব্যবসা করে আসছিলেন। রোববার বিকেলে তিনি এলাকার জনৈক জুলহাসের খাবারের হোটেলের সামনে ভ্যান থেকে লোহালক্কড় নামাচ্ছিলেন। এ সময় দৌলতদিয়া ঘাটগামী একটি ট্রাক তাঁকে ধাক্কা দিলে ছিটকে মহাসড়কে পড়েন তিনি। এলাকাবাসী তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। গোয়ালন্দ ঘাট থানার ওসি মির্জা আবুল কালাম আজাদ বলেন, লাশ ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।