ব্যবসায়ী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের রাজারহাটে সড়ক দুর্ঘটনায় গতকাল রোববার শফিক (৪০) নামের এক কাঁচামাল ব্যবসায়ী নিহত হয়েছেন। পুলিশ সূত্রে জানা গেছে, লালমনিরহাট থেকে গতকাল ভোর রাতে কাঁচা মরিচবোঝাই একটি পিকআপভ্যান রাজারহাটের ফরকেরহাট বাজার এলাকায় এলে এটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে শফিক ঘটনাস্থলেই মারা যান। পরে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে নিয়ে যায়। শফিক লালমনিরহাটের চাপারহাটের সাবের উদ্দিনের ছেলে।