ব্যবসায়ী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট এলাকার কুষ্টিয়া বাস কাউন্টারের সামনে গত শনিবার দিবাগত রাত ১২টার দিকে কুষ্টিয়াগামী একটি বাসের চাপায় অধীর বিশ্বাস (৬০) নামের এক বই ব্যবসায়ী নিহত হয়েছেন। তিনি রাজবাড়ী শহরের বিনোদপুর ভাজনবাড়ি এলাকার বাসিন্দা এবং এ শহরের ব্যবসায়ী। গতকাল নিহত অধীর বিশ্বাসের ছেলে আকাশ বিশ্বাস বলেন, শুক্রবার সকালে বাড়ি থেকে অধীর বিশ্বাস ঢাকায় মেয়ের বাসায় বেড়াতে যান। সেখান থেকে বিকেলে রাজবাড়ী শহরে তাঁর বইয়ের দোকানের জন্য কিছু বই কেনেন। রাত পৌনে ১২টার দিকে তিনি রাস্তা পার হচ্ছিলেন। এ সময় একটি বাস তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।