ব্যবসায়ী নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের জাফলংয়ের পিয়াইন নদে নির্মাণাধীন সেতুর সরঞ্জামের চেইন ছিঁড়ে এক পাথর ব্যবসায়ী নিহত হয়েছেন। ওই ব্যবসায়ী হলেন গোয়াইনঘাট উপজেলার আসামপাড়া গ্রামের আবদুস সামাদ (৬৫)। প্রত্যক্ষদর্শী ব্যক্তিদের বরাত দিয়ে পুলিশ জানায়, গতকাল সোমবার বেলা ১১টার দিকে নির্মাণাধীন সেতুর একটি পিলারের কাজ চলাকালীন পাশে দাঁড়িয়ে ছিলেন আবদুস সামাদ। এ সময় পিলারটির সরঞ্জামের সঙ্গে বাঁধা একটি চেইন হঠাৎ করে ছিঁড়ে সামাদের মাথার ওপর পড়ে। এতে গুরুতর আহত হন তিনি। গোয়াইনঘাট থানার ওসি দেলোয়ার হোসেন জানান, স্থানীয় লোকজন উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করেছে পুলিশ।