ব্যবসায়ী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের গয়ালমারা এলাকায় গতকাল রোববার বেলা সাড়ে ১১টায় সড়ক দুর্ঘটনায় মেজবাহ উদ্দিন (৪৩) নামের এক কাঠ ব্যবসায়ী নিহত হয়েছেন।
চিরিঙ্গা হাইওয়ে পুলিশের এসআই নিজাম উদ্দিন বলেন, মেজবাহ উদ্দিন আলীকদম থেকে মোটরসাইকেল চালিয়ে চট্টগ্রাম যাওয়ার পথে গয়ালমারা এলাকায় তাঁকে একটি গাড়ি মুখোমুখি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে মেজবাহর মৃত্যু হয়।