প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় সড়ক দুর্ঘটনায় মো. মনু মিয়া (৪০) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। মনু কসবার পুরাতন বাজার ব্যবসায়ী কমিটির সদস্য এবং উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সাধারণ সম্পাদক ছিলেন। গত সোমবার বিকেলে কসবা কুটি চৌমুহনী সড়কের শাহপুর এলাকায় মোটরসাইকেলে করে যাওয়ার সময় একটি রিকশাকে পাশ দিতে গিয়ে উল্টে পড়ে তিনি গুরুতর আহত হন। গতকাল রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি