ব্যবসায়ী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ের আটোয়ারীতে সড়ক দুর্ঘটনায় এক পাথর ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহত মাহবুবার রহমান (২৮) সদর উপজেলার ধাক্কামারা ইউপির চেয়ারম্যান আমানুল্লাহর ছেলে। মাহবুবার গতকাল সকালে স্ত্রীকে আটোয়ারীর মির্জা গোলাম হাফিজ ডিগ্রি কলেজ কেন্দ্রে পৌঁছে দিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় পঞ্চগড়-আটোয়ারী সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে ঘটনাস্থলেই নিহত হন।