ব্যবসায়ী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় রণজি ৎ চৌধুরী (৪৫) নামের এক কাঠ ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল শনিবার সকাল সাড়ে নয়টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালী উপজেলার বাগাট বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রণজি ৎ চৌধুরী ফরিদপুর শহরের গোয়ালচামট মহল্লার বাসিন্দা ছিলেন। ওই এলাকায় একটি গতিরোধকের কাছে ফরিদপুর থেকে মাগুরাগামী সিমেন্টবোঝাই একটি ট্রাকের সামনের একটি চাকা ফেটে গেলে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় ট্রাকটি পথচারী রণজি ৎ চৌধুরীকে পিষ্ট করে। ঘটনার সত্যতা নিশ্চিত করে মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আলম সিদ্দিকী বলেন, মৃতদেহ উদ্ধার করে মধুখালী থানায় আনা হয়েছে। ট্রাকচালক পালিয়ে গেছেন। ফরিদপুর অফিস