প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হরিণহাটি এলাকায় গতকাল বৃহস্পতিবার সড়ক দুর্ঘটনায় এক ব্যবসায়ী নিহত হয়েছেন৷ ওই ব্যবসায়ীর নাম মো. আবুল কালাম (২৮)৷ পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার কারলসুরিচালা এলাকার আবুল কালাম চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় মুদি ব্যবসা করেন। তিনি গতকাল বিকেল সাড়ে চারটার দিকে একটি মোটরসাইকেল নিয়ে সফিপুর বাজারে যাচ্ছিলেন৷ পথে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার হরিণহাটি এলাকায় তাঁর মোটসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সড়কে পড়ে গিয়ে তিনি গুরুতর আহত হন৷ তাঁকে উদ্ধার করে সফিপুর মডার্ন হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে তাঁকে সভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়৷ সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ছয়টার দিকে তিনি মারা যান।