প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালীর বাউফল উপজেলার পৌর শহরে সড়ক দুর্ঘটনায় সত্তার মৃধা (৫০) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। তিনি উপজেলার নওমালা ইউনিয়নের বটকাজল গ্রামের বাসিন্দা। সত্তার মৃধা পৌর শহর থেকে কাঁচামাল কিনে গ্রামের হাটবাজারে বিক্রি করতেন। গতকাল বেলা দুইটার দিকে পৌরশহর থেকে বাড়ি যাওয়ার পথে শহরের ৫ নম্বর ওয়ার্ডের জোমাদ্দার বাড়ির কাছে নিয়ন্ত্রণ হারিয়ে টমটমটি রাস্তার খাদে উল্টে গেলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।