ব্যবসায়ী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের তারাগঞ্জে অ্যাম্বুলেন্সের ধাক্কায় এক কাপড় ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল বুধবার উপজেলার যমুনেশ্বরী নদীর সেতুর কাছে এ ঘটনা ঘটে। জলুবার গ্রামের মোশারফ হোসেন (৪২) বাড়ি থেকে বাইসাইকেলে করে নিজের দোকানে যাচ্ছিলেন। যমুনেশ্বরী নদীর সেতুর কাছে একটি অ্যাম্বুলেন্স তাঁকে ধাক্কা দেয়। পরে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।