ব্যবসায়ী বন্ধুকে হত্যার সন্দেহে আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বন্ধুকে হত্যাকারী সন্দেহে দিনাজপুরের নবাবগঞ্জ থানার পুলিশ শফিকুল ইসলাম (৪০) নামের এক ব্যক্তিকে আটক করেছে। গতকাল শুক্রবার সকালে উপজেলার জয়পুর ইউনিয়নের তেলীরডাঙ্গা বাজার এলাকা থেকে তাঁকে আটক করা হয়। নবাবগঞ্জ থানা সূত্রে জানা গেছে, পার্শ্ববর্তী ফুলবাড়ী পৌর শহরের গৌরীপাড়া মহল্লার মুরগি ব্যবসায়ী মাহমুদুল গত বছরের ৩১ জানুয়ারি নিখোঁজ হন। ওই বছরের ৭ ফেব্রুয়ারি শফিকুলের বাড়ির কিছু দূরে এক খালের পাশে মাটিচাপা দেওয়া অবস্থায় পুলিশ মাহমুদুলের অর্ধগলিত লাশ উদ্ধার করে। ঘটনার পর থেকেই শফিকুল পলাতক ছিলেন।