ব্যবসায়ী বলছে ছিনতাই 'রহস্যজনক' মনে করছে পুলিশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে এক ব্যবসায়ীর সাড়ে আট লাখ টাকা ছিনতাই হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার দুপুরে বাকলিয়া নয়া মসজিদ এলাকায় ছিনতাইয়ের এ ঘটনা ঘটে। তবে পুলিশ বলছে, বিষয়টি রহস্যজনক।
ছিনতাইয়ের শিকার ব্যবসায়ী আবুল কালাম জানান, গতকাল দুপুরে তুলাতলী এলাকা থেকে রিকশায় করে চাক্তাই যাচ্ছিলেন তিনি। পথে নয়া মসজিদ এলাকায় একটি অটোরিকশা তাঁর রিকশার গতিরোধ করে। এ সময় অটোরিকশা থেকে নেমে চার-পাঁচজন ছিনতাইকারী তাঁর হাতে থাকা টিফিন ক্যারিয়ার নিয়ে যায়। এর ভেতরে আট লাখ টাকা ছিল।
তবে বাকলিয়া থানার ওসি আবুল মনসুর বলেন, টিফিন ক্যারিয়ারের ভেতরে এত টাকা বহন করা রহস্যজনক। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, পাওনাদারদের টাকা না দিতে তিনি নাটক সাজাতে পারেন।
পুলিশের এ ধারণা ঠিক নয় বলে জানান আবুল কালাম।