ব্যবসায়ী সবুজ হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝিনাইদহের ব্যবসায়ী সাজ্জাদ হোসেন ওরফে সবুজকে হত্যা করা হয়েছে দাবি করে হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে শহরের পোস্ট অফিস মোড়ে আধা ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে শহরের কাঞ্চননগর ও কলাবাগান পাড়ার বিভিন্ন শ্রেণী-পেশার সহস্রাধিক মানুষ অংশ নেন।