প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের ব্যবসায়ীদের সঙ্গে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় হকারদের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে কয়েকজন ব্যক্তি হকারদের কাছ থেকে মুঠোফোন কিনে প্রতারণার শিকার হয়েছেন—এমন অভিযোগ করেন, বঙ্গবন্ধু স্টেডিয়ামের কয়েকজন ব্যবসায়ীর কাছে। ওই ব্যবসায়ীরা তাঁদের দোকানের সামনে হকারদের বসতে নিষেধ করলে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে ব্যবসায়ী ও হকাররা লাঠিসোঁটা ও রড নিয়ে সংঘর্ষে লিপ্ত হন। এতে ব্যবসায়ী শফিকুল ইসলাম, সবুজ, পায়েল ও আবদুল বাসেদসহ উভয় পক্ষের ১০ জন আহত হন।