ব্যবসায়ী হত্যা মামলার আসামি কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে এক আবাসন ব্যবসায়ী হত্যা মামলার আসামি সাইফুর রহমানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
গতকাল সোমবার ওই আসামি চট্টগ্রাম মহানগর হাকিম ঝলক রায়ের আদালতে আত্মসমপর্ণ করলে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।
নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) কাজী মুত্তাকী ইবনু মিনান জানান, আবাসন ব্যবসায়ী আফতাব উদ্দিন আল কাদেরীকে গত ১৯ আগস্ট বাকলিয়ার হাটখোলা এলাকায় ছুরিকাঘাতে হত্যা করা হয়।
এ ঘটনায় আফতাবের ভাই রোকন উদ্দিন আল কাদেরী বাদী হয়ে সাইফুর রহমানসহ ১১ জনকে আসামি করে থানায় মামলা করেন।