ব্যবসায়ী হাবিবুর রহমানের ইন্তেকাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাবিবুর রহমান
হাবিবুর রহমান

বিশিষ্ট ব্যবসায়ী ও লিফট ব্যবসায়ী প্রতিষ্ঠান মান বাংলাদেশের চেয়ারম্যান হাবিবুর রহমান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৪ বছর।

আজ বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গতকাল মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

হাবিবুর রহমান গণমাধ্যম ব্যক্তিত্ব হানিফ সংকেতের বড় ভাই।