ব্যবসায়ীকে অচেতন করে টাকা লুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনট উপজেলায় রয়িচ উদ্দিন নামের এক মাংস ব্যবসায়ীকে অজ্ঞান করে তাঁর কাছ থেকে এক লাখ টাকা লুট করেছে অজ্ঞান পার্টি। স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার মথুরাপুর বাজারের ব্যবসায়ী রয়িচ রোববার দুপুরে তাঁর ব্যবসায়িক অংশীদার ছানোয়ার হোসেনকে সঙ্গে নিয়ে গরু কেনার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। তাঁরা চান্দাইকোনা থেকে বাসে করে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বোয়ালিয়া হাটে যাচ্ছিলেন। পথে বাসে যাত্রীবেশে থাকা অজ্ঞান পার্টির এক সদস্য রয়িচের নাকে-মুখে রুমাল চেপে ধরেন। রয়িচ অচেতন হয়ে পড়লে অজ্ঞান পার্টির সদস্যরা তাঁর কাছে থাকা টাকা নিয়ে পালিয়ে যায়।