ব্যবসায়ীকে কারাদণ্ড ও জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে চেক প্রত্যাখ্যান মামলায় কামাল উদ্দিন নামের এক ব্যবসায়ীকে এক বছরের কারাদণ্ড ও দুই কোটি টাকা জরিমানা করেছেন আদালত। দণ্ডাদেশপ্রাপ্ত ব্যবসায়ী নগরের খাতুনগঞ্জের তাবাসসুম এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী।
গতকাল রোববার চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ শহীদুল ইসলাম আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি অনুপম চক্রবর্তী প্রথম আলোকে জানান, চাক্তাইয়ের ব্যবসায়ী নূর মোহাম্মদকে দুটি দুই কোটি টাকার চেক দেন ব্যবসায়ী কামাল উদ্দিন। পূবালী ব্যাংক চাক্তাই শাখায় দেওয়া চেক দুটি প্রত্যাখ্যান হলে ২০১২ সালের ১৭ সেপ্টেম্বর আদালতে মামলা দায়ের করা হয়। একজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ রায় দেন।