ব্যবসায়ীকে কুপিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় ধনু মিয়া নামের এক ব্যবসায়ীকে তাঁর প্রতিপক্ষের লোকজন কুপিয়ে জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে৷ গত বুধবার পিরোজপুর ইউনিয়নের পিরোজপুর গ্রামে এ ঘটনা ঘটে৷
এলাকাবাসী ও পুলিশ জানায়, ধনু মিয়ার সঙ্গে একই গ্রামের এক ব্যক্তির সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল৷ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে তুচ্ছ একটি ঘটনা নিয়ে ওই ব্যক্তির সঙ্গে সালাউদ্দিনের বাগ্বিতণ্ডা হয়৷ এরপর ওই ব্যক্তি ও তাঁর লোকজন ধনু মিয়ার ওপর হামলা চালান৷ তাঁরা ধনু মিয়াকে কুপিয়ে গুরুতর জখম করে৷ একপর্যায়ে আশপাশের লোকজন ছুটে এলে তাঁরা পালিয়ে যান৷
সোনারগাঁ থানার ওসি রিজাউল হক বলেন, ব্যবসায়ীকে কুপিয়ে জখম করার ঘটনায় থানায় লিখিত অভিযোগ নেওয়া হয়েছে৷ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে৷