ব্যবসায়ীকে কুপিয়ে জখম, গ্রেপ্তার ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর বাসস্ট্যান্ড এলাকায় শনিবার রাতে এক ব্যবসায়ীকে কুপিয়ে আহত করেছে সন্ত্রাসীরা। গুরুতর আহত অবস্থায় ওই ব্যবসায়ীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার কাঁচপুর সোনাপুর বালুরমাঠ এলাকায় পূর্বশত্রুতার জের ধরে ওই এলাকার তৌহিদুর রহমান, নাজমুল হক, রাসেল মিয়া, মো. শরিফ, ফারুক হোসেন, মনির হোসেনসহ ১৫-২০ জনের একটি বাহিনী দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে শনিবার রাতে ব্যবসায়ী জাকির হোসেনকে কুপিয়ে রক্তাক্ত জখম করে। তাঁর চিৎকারে আশপাশের লোকজন তাঁঁকে উদ্ধার করে প্রথমে একটি স্থানীয় ক্লিনিকে পরে তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।