ব্যবসায়ীকে কুপিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার খাসনগর দীঘিরপাড় এলাকায় গতকাল বুধবার সকালে একজন ব্যবসায়ীকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। পৌরসভার একজন কাউন্সিলরের নেতৃত্বে তাঁর লোকজন এ হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই ব্যবসায়ীর স্ত্রী থানায় অভিযোগ করেছেন।এলাকাবাসী জানায়, খাসনগর দীঘিরপাড় গ্রামের ব্যবসায়ী আবদুল হান্নানের সঙ্গে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নাসিম পাশার অনেক দিন ধরে বিরোধ চলে আসছে। এর জের ধরে গতকাল সকালে নাসিম পাশার উপস্থিতিতে দেলোয়ার হোসেন ও মুকবিল হোসেনের নেতৃত্বে আট-দশজন লোক খাসনগর বটতলা এলাকায় ব্যবসায়ী হান্নানের গতিরোধ করে। এ সময় সন্ত্রাসীরা চাইনিজ কুড়াল ও দেশীয় অস্ত্র নিয়ে হান্নানকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করে। তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।