ব্যবসায়ীকে কুপিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার আমতলীর চাউলা বাজারে গতকাল বুধবার বিকেলে নিজাম তালুকদার (৪০) নামের এক চাল ব্যবসায়ীকে কুপিয়ে ও পিটিয়ে জখম করা হয়েছে। গুরুতর অবস্থায় তাঁকে প্রথমে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।নিজাম তালুকদার অভিযোগ করেন, আঠারোগাছিয়া গ্রামের চার সহোদর ইউসুফ, সাইদ, মনজু ও মিজানুর কিছুদিন ধরে প্রতি বুধবার হাটের দিন তাঁর দোকান থেকে এক বস্তা করে চাল তোলা হিসেবে নিয়ে যেতেন। ভয়ে তিনি এ ব্যাপারে কিছু বলতে সাহস পেতেন না। গতকাল বিকেল চারটায় তাঁরা চাল নিতে এলে বিনে পয়সায় আর চাল দেবেন না বলে তিনি জানিয়ে দেন। এতে ক্ষিপ্ত হয়ে ওই চারজন দোকানে ঢুকে ভেতর থেকে ঘর বন্ধ করে তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে জখম করে চলে যান। এতে তাঁর দুই হাত ভেঙে যায় ও দুই পায়ে গভীর ক্ষতের সৃষ্টি হয়। এ ব্যাপারে যোগাযোগের চেষ্টা করেও চার সহোদরের কাউকে পাওয়া যায়নি।আমতলী থানার ওসি শামসুল হক জানান, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।