ব্যবসায়ীকে কুপিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার খালপাড় চেঙ্গাইন গ্রামে গতকাল শনিবার দুর্বৃত্তরা এক ব্যবসায়ী ও তাঁর চাচিকে কুপিয়ে জখম করেছে। পুলিশ ও এলাকার লোকজনের ভাষ্যমতে, পূর্বশত্রুতার জের ধরে গতকাল সকালে খালপাড় চেঙ্গাইন গ্রামের আবদুল কাদিরের সঙ্গে একই গ্রামের শাজাহান মিয়ার বাগিবতণ্ডা হয়। এর জের ধরে শাজাহান মিয়াসহ তাঁর লোকজন দেশীয় অস্ত্র নিয়ে আবদুল কাদিরের ওপর হামলা চালায়। এ সময় দুর্বৃত্তরা কাদির ও তাঁর চাচি মমতাজ বেগমকে কুপিয়ে জখম করে। আবদুল কাদির বলেন, ‘পূর্বশত্রুতার জের ধরে শাজাহান মিয়া ও তাঁর লোকজন আমাকে ও আমার চাচিকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে জখম করে। শাহজাহান মিয়া তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, এ ঘটনার সঙ্গে তিনি জড়িত নন।