ব্যবসায়ীকে কুপিয়ে মোটরসাইকেল ও টাকা ছিনতাই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোরের বাগাতিপাড়ায় মোজাম্মেল হক (৪০) নামের এক চাল ব্যবসায়ীকে কুপিয়ে মোটরসাইকেল, টাকা ও মুঠোফোন ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। গত শনিবার রাতে মালঞ্চী-নাটোর আঞ্চলিক সড়কের যুগীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
মোজাম্মেল উপজেলার মাছিমপুর গ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।
মোজাম্মেল হক জানান, তিনি তাঁর চালের আড়ত বন্ধ করে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে রাত ১০টার দিকে যুগীপাড়া এলাকায় তিনি মোটরসাইকেলে থাকা অবস্থায় তাঁকে লাঠি দিয়ে আঘাত করে পাঁচ-ছয়জন দুর্বৃত্ত। এ সময় তিনি রাস্তায় পড়ে যান। পরে দুর্বৃত্তরা তাঁকে চায়নিজ কুড়াল দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে নগদ ১৩ হাজার টাকা, একটি মুঠোফোন ও হিরো ১০০ সিসি মোটরসাইকেল ছিনিয়ে নেয়।