ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর আত্রাইয়ে গত শনিবার এক চাতাল ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। নিহত ব্যবসায়ীর নাম গোলাম মোস্তফা। তিনি উপজেলার বিশা ইউনিয়নের খাসখামার গ্রামের ইনতুল্লাহর ছেলে। এ ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।স্থানীয় সূত্রের বরাত দিয়ে আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ জানান, শনিবার রাত সাড়ে ১০টার দিকে গোলাম মোস্তফা (৪৮) তাঁর বাড়ির পাশে নাগর নদের বাঁধে বসে ছিলেন। এ সময় কয়েকজন সন্ত্রাসী তাঁকে ঘিরে ফেলে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে শুরু করে। এতে ঘটনাস্থলেই গোলাম মোস্তফার মৃত্যু হয়।