ব্যবসায়ীকে কুপিয়েছে দুর্বৃত্তরা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের মিরসরাইয়ে সমীর নাথ নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। গত মঙ্গলবার রাতে উপজেলার ইছাখালী ইউনিয়নের টেকেরহাট এলাকায় এ ঘটনা ঘটে।
আহত ব্যবসায়ী সমীর নাথকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ওই ব্যবসায়ীর ফুফাতো ভাই নিমাই নাথ জানান, সমীর মঙ্গলবার রাতে ঢাকা থেকে বাড়িতে আসছিলেন। বাড়ির কাছাকাছি এলে তাঁকে কে বা কারা ধারালো ছুরি দিয়ে কুপিয়ে আহত করে। এ সময় হামলাকারীরা তাঁর সঙ্গে থাকা টাকাসহ জিনিসপত্র নিয়ে যায়।