ব্যবসায়ীকে গুলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মগবাজারে গতকাল বৃহস্পতিবার চাঁদা না দেওয়ায় সন্ত্রাসীরা একটি খাবারের দোকানের মালিক মাসুদ বিল্লাহকে গুলি করে আহত করেছে। কাঁধে গুলিবিদ্ধ মাসুদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মারুফ হোসেন সরদার বলেন, এর আগে মাসুদ বিল্লাহ রমনা থানায় জিডি করেছিলেন। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

নিজস্ব প্রতিবেদক