প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার ধুনটে মেয়াদ উত্তীর্ণ ও নকল কীটনাশক ওষুধ বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজুর রহমান গত মঙ্গলবার সন্ধ্যায় মুদি দোকানি দুলাল হোসেনকে এ জরিমানা করেন। আদালত সূত্র জানায়, উপজেলার নিমগাছি ইউনিয়নের বেড়েরবাড়ী এলাকায় কাতলাহার বাজারে দুলাল দীর্ঘদিন ধরে অন্যান্য মালামালের পাশাপাশি কীটনাশকও বিক্রি করতেন। কিন্তু সেগুলো মেয়াদ উত্তীর্ণ ও নকল বলে অভিযোগ করেন স্থানীয় কয়েকজন কৃষক। অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টায় তাঁর দোকানে অভিযান চালানো হয়। এ সময় দোকান থেকে বিপুল পরিমাণ মেয়াদ উত্তীর্ণ ও নকল কীটনাশক উদ্ধার করা হয়। পরে দুলালের কাছ থেকে দুই হাজার টাকা জরিমানা আদায় করেন আদালত।