ব্যবসায়ীকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় নানা অনিয়মের অপরাধে গতকাল শনিবার ভ্রাম্যমাণ আদালত তিন ব্যবসায়ীকে জরিমানা করেছেন। আদালত পরিচালনা করেন ইউএনও তরফদার সোহেল রহমান। পৌর শহরের তারাগঞ্জ উত্তর বাজার এলাকায় মেয়াদোত্তীর্ণ পানীয় বিক্রির অভিযোগে স্বপন স্টোরের মালিক স্বপন কুমারকে পাঁচ হাজার ও প্রমুথ স্টোরের মালিক শুভংকরকে তিন হাজার ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রির অভিযোগে আল্পনা হোটেলের মালিক দীপক চন্দ্র সাহাকে তিন হাজার টাকা জরিমানা করা হয়।