ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ কেরানীগঞ্জের আবদুল্লাহপুর এলাকায় আলমগীর হোসেন (৩২) নামের এক মুঠোফোন ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। ঘটনার প্রতিবাদে গত বৃহস্পতিবার বিকেলে এলাকাবাসী তাঁর লাশ নিয়ে ঢাকা-মাওয়া সড়কে অবরোধ ও বিক্ষোভ মিছিল করেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ রানা (২০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে। দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার জানান, রানা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় নিহতের বড় ভাই আশকর আলী মামলা করেছেন।