ব্যবসায়ীকে পিটুনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার কুলিয়ারচরের রামদি ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান শামসুল আলম গতকাল মঙ্গলবার পিরিজপুর বাজারের এক মিষ্টি ব্যবসায়ীকে পিটিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার প্রতিবাদে সকাল ১০টা থেকে বেলা একটা পর্যন্ত ওই বাজারের ব্যবসায়ীরা ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রেখে ধর্মঘট পালন করেন।স্থানীয় সূত্রে জানা গেছে, পিরিজপুর বাজারে অমৃত মোদক নামের এক ব্যক্তি শামসুল আলমের একটি দোকান ভাড়া নিয়ে মিষ্টির ব্যবসা করে আসছেন। গতকাল সকাল নয়টার দিকে শামসুল আলম ওই দোকানে যান। এ সময় অমৃত মোদকের সঙ্গে ভাড়া নিয়ে তাঁর তর্ক হয়। একপর্যায়ে শামসুল আলম অমৃত মোদককে লাঠি ও জুতা দিয়ে পেটান। পরে আশপাশের ব্যবসায়ীরা এগিয়ে এসে তাঁকে উদ্ধার করেন। ঘটনাটি জানার পর বাজারের বণিক সমিতি তাৎক্ষণিকভাবে ধর্মঘটের ডাক দেয়।পেটানোর অভিযোগ অস্বীকার করে শামসুল আলম বলেন, ‘ভাড়া নিয়ে তর্কের একপর্যায়ে আমি তাঁকে গালমন্দ করে চলে আসি। তাঁর গায়ে হাত তোলার প্রশ্নই ওঠে না।’